পুকুরে PH এর প্রভাব
১. ৪ থাকলে এসিডিটিতে মাছ মারা যায়।
২. ৪-৫ এর মধ্যে প্রজনন বন্ধ হয়ে যায়।
৩. ৪-৬.৫ বৃদ্ধি কমে যায়।
৪. ৬.৫-৯ মাছ চাষে আদর্শ ।
৫. ৯-১০ বৃদ্ধি কমে যায় ।
৬. ১১-১৪ হলে ক্ষারত্বে মাছ মারা যায় ।
পুকুরে নাইট্রোজেন (Nitrogen) বা অ্যামোনিয়া (Ammonia) কিভাবে টের পাবেন এর করনীয় এবং চিকিৎসা
পানির রং কালচে অথবা তামাটে হয়ে গেলে বুঝতে হবে পানিতে অ্যামোনিয়া বেড়ে গেছে । মাছের অ্যামোনিয়া সহনীয় মাত্রা <০.৪ মিলি গ্রাম/লিটার, নাইট্রোজেন এর পরিমান বেড়ে গেলে মাছের রং বাদামী ধারন করে এ থেকে বেশি হলে মাছ এলো মেলো ভাবে ছুটাছুটি করে এবং অনেক সময় মৃত্য বরণ করে । অব্যবহৃত খাদ্য এবং মাছের মল পানিতে পচে নাইট্রোজেন এর বিভিন্ন যৌগ যেমন অ্যামোনিয়া ও নাইট্রাইট ইত্যাদি উৎপন্ন হয় ।

পানিতে এসব যৌগ বেড়ে গেলে মাছের পীরন বৃদ্ধি পায় । অ্যামোনিয়া পরিমান ০.০৫ মিলি গ্রাম/লিটার এর বেশি হলে মাছের ফলকা ক্ষতি গ্রস্থ হয় এবং মাছ দূর্বল হয়ে রোগাক্রান্ত হয়ে পড়ে ।

প্রতিকারঃ-
১০০ শতাংশ ৫ ফিট গভীর জলাশয়ের জন্য Amo Zeo (100 gm) ভিজা বালির সাথে মিশ্রণ করে পুকুরের সকল জায়গায় ছিটিয়ে দিতে হবে।
আর যদি পুকুরের মাছ খাবি খওয়া ভাব থাকেলে এর সাথে Gasout + O2 প্রতি ৩৩ শতাংশে ১ প্যাকেট একত্রে মিশ্রণ করে পুকুরে সর্বত্র ছিটিয়ে দিতে হবে ।
ক্ষতরোগ :
এ রোগকে ইপিজুটিক আলসারেটিভ সিনড্রোম বলা হয়ে থাকে আক্রান্ত মাছঃ শোল, গজার, টাকি, পুঁটি, বাইম, কৈ, মেনি, মৃগেল, কার্পিও এবং পুকুরের তলদেশে বসবাসকারী অন্যান্য প্রজাতির মাছ
রোগের লক্ষণঃ
- হাঁস পোকা, মাখন পোকা, সুজি পোকা এবং মাছের সকল ধরনের উকুন কামড়ের ফলে ক্ষতর সৃষ্টি হয়।
- পানির PH এর মান বেড়ে গেলে ক্ষারত্ব হয় ফলে মাছের গাঁ ছিলে যায় বা ক্ষতর সৃষ্টি হয়।
- আক্রান্ত স্থানে তুলার মত সাদা পদার্থ জমা হয়।
- লেজ ও পাখনায় সাদা দাগ সৃষ্টি হয়।
- লেজ ও পাখনার পঁচন ধরে এবং ক্ষত হয়।
- মাছ দেহের ভারসাম্য হারিয়ে ফেলে রোগ দেখা দেয়ার ২-৩ দিনের মধ্যে ব্যাপক হারে মাছ মারা যায়।

চিকিৎসাঃ
- উঁকুন নাশক এবং পোকা মাকড় মাড়ার জন্য Turbo Shot ১ মি.লি. / ১ শতাংশে ৫ ফিট গভীরতা জলাশয়ের জন্য প্রয়োগ করতে হবে এবং পরের দিন Finish Sol / Fish Guand ব্যবহার করতে হবে।
- ক্ষত, আলসার, পাখনা পঁচা, ফুলকা পঁচা, ঘা দেহের ভিতরের অংশে চলে যায় তাহলে প্রতি টণ মাছের জন্য Bio-C-200 gm প্লাস Cod Liver Oil-200 ml প্লাস Ecogen-100 gm প্রতি দিন এক বার করে পর পর ৫ দিন খাওয়াতে হবে।
প্রতিরোধ
- মাছ ছাড়ার পূর্বে পুকুরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং পুকুরের তলার অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে
- সঠিক ঘনত্বেব মাছ মজুদ করতে হবে
- পুকুরে পরিমিত মাত্রায় সার ও খাদ্য প্রদান করতে হবে
- সুস্থ সবল পোনা মজুদ করতে হবে
- মজুদের পূর্বে মাছের পোনাকে শতকরা ১ ভাগ লবণ মিশ্রিত পানিতে ২০-২৫ মিনিট গোসল করালে রোগ সংক্ষমণের সম্ভাবনা অনেকাংশে কমে যায়
